প্রকাশিত: ০৮/০৮/২০২০ ১১:১৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::
কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন অতিরিক্ত পুলিশ সুপারের নাম মোঃ শাকিল আহমেদ। গত ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ নিয়োগ দেওয়া হয়।

উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এর সদ্য সাবেক অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান গত ২জুলাই গোপালগঞ্জ জেলা পুলিশে বদলী হয়ে যান। তখন থেকে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আদিবুল ইসলাম উখিয়া সার্কেলেরও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। দীর্ঘ একমাসেরও বেশি সময় পর উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এ মোঃ শাকিল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন।

মেজর (অবঃ) সিনহা হত্যাকান্ড নিয়ে টেকনাফ পুলিশের অবস্থা যখন টালমাটাল, তখনি এ নিয়োগ দেওয়া হয়।উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে নিয়োগ পাওয়া মোঃ শাকিল আহমেদ এখন র‍্যাবে রয়েছেন। তিনি বিসিএস (পুলিশ) ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...