প্রকাশিত: ১৩/০২/২০১৭ ১১:০২ পিএম

ষ্টাফ রিপোটার::

কক্সবাজার জেলার বহুল আলোচিত অনলাইন পত্রিকা উখিয়া ক্রাইম নিউজ ডটকমের উদ্যোগে অনুষ্টিত বনভোজন ও সাংস্কৃতিক সন্ধা রোববার সম্পূর্ণ হয়েছে। উক্ত বনভোজন ও সাংস্কৃতিক সন্ধা উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, উখিয়া ক্রাইম নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, ফারুক আহম্মদ, এস এম আনোয়ার, কমরুদ্দিন মুকুল, সরওয়ার আলম শাহিন, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, শফিকুল ইসলাম আজাদ, শ,ম গফুর, শহিদুল ইসলাম, কায়সার হামিদ মানিক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্ধোধন শেষে স্থানীয় শিল্পী গোষ্টি ও কক্সবাজার রামু থেকে আগত শিল্পীরা মঞ্চ কাপানো গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলার পাশা পাশি মনজয় করেন। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম জসিম, মোঃ হারেছ চৌধুরী, ইদ্রিস মোহাম্মদ লাবীব, মোঃ রাসেল, সোমন, সোজন ও রামু থেকে আগত জোনাকি। এ সময় উদ্ধোধক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া ক্রাইম নিউজের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত সরকার বিরোধী কোন সংবাদ পরিবেশন করে নাই। বরং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসম্মূখে তোলে ধরার পাশা পাশি অপরাধ জগত ও মাদক নিমূলের সংবাদ পরিবেশন করে প্রশাসন ও সরকারকে উল্লেখ যোগ্য সহযোগিতা করে এসেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer