প্রকাশিত: ১৬/০২/২০২১ ৭:০১ পিএম

উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা বোনকে বিয়ে করেছেন সুনামগঞ্জের তাহিরপুরের দুই ভাই। এই দুই দম্পতির রয়েছে সন্তানও।

মঙ্গলবার অভিযান চালিয়ে আত্মীয়সহ এই চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া (২৬) তিন বছর আগে ২০১৭ সালে উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মৃত ইব্রাহিম আলীর মেয়ে সুপাইয়া বেগমকে (২০) বিয়ে করেন। বিয়ের পর সুপাইয়ার বোন রুবিনারও যাতায়াত ছিল ফারুকদের বাড়িতে। পরে রুবিনা আক্তারকেও (১৮) বিয়ে করে ফারুকের ভাই মোবারক হোসেন (২১)। কাজী বা রেজিস্ট্রি ছাড়াই স্থানীয় আলেম এই দুই বিয়ে পড়ান।

ফারুক ও সুপাইয়া দম্পত্তির ফরহাদ হোসেন নামের ৬ মাস বয়সী এবং মোবারক ও রবিনা আক্তারের রিফাত হোসেন নামের ৪ মাস বয়সী শিশুসন্তান রয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরপাড়ের এই এলাকায় রোহিঙ্গা তরুণ সুপাই মিয়া (২২) ঘোরাঘুরি করছেন। পরে গভীর রাতে পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ইন্দ্রপুর গ্রামে সুপাইয়ের দুই ফুফু রয়েছেন। তাদের বাড়িতেই সুপাই এসেছেন। পরে এই দম্পত্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার পাঁচজন আটকের কথা স্বীকার করে বলেন, দুই রোহিঙ্গা তরুণীকে বিয়ে করেছেন ইন্দ্রপুর গ্রামের দুই সহোদর। তাদের দুই শিশুসন্তানও রয়েছে। তাদের আত্মীয় রোহিঙ্গা তরুণসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer