প্রকাশিত: ১৭/০৩/২০১৭ ১০:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
যথাযোগ্য মর্যাদায় উখিয়ায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৭ মার্চ) শুক্রবার সকালে উপজেলা পরিষদের স্মৃতি সৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রায়হানুল ইসলাম মিঞা, অশোক কুমার আশ্চজ্য, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, যুবলীগ নেতা মজিবুল হক আজাদ, একটি বাড়ী একটি খামারের সম্বয়ক মোঃ আব্দুল করিম, উপজেলা কার্যালয়ের প্রধান অফিস সহকারী মোঃ আব্দুস ছালাম সহ প্রশাসনের সকল শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে শত শত স্কুল পড়–য়া ছাত্র – ছাত্রীদের নিয়ে র‌্যালি সহকারে উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিন শেষে র‌্যালিটি শেষ হয় উপজেলা চত্বরে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিনটি ঝাক জমক ভাবে পালন করেন।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer