প্রকাশিত: ০৯/০৯/২০২০ ১০:২৮ পিএম

উখিয়া উপজেলা আওয়ামী লীগের ৩৩ সদস্য বিশিষ্ট
সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
অনুমোদিত কমিটিতে একজন আহবায়ক, ৬ জন যুগ্ন- আহবায়ক ও ২৬ জনকে সদস্য মনোনীত করা হয়েছে।

নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী। যুগ্ন- আহবায়ক মনোনীত হয়েছেন যথাত্রুমে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাবেক জেলা সদস্য আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা ও আলী হোসেন খান।

আজ বুধবার সন্ধ্যা ৭ টায় ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদিত তালিকা আহবায়ক শাহ আলম চৌধুরী রাজার হাতে হস্তান্তর করেন জেলা সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer