প্রকাশিত: ০৯/০৩/২০১৯ ১১:০৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেছা বেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ৮ মার্চ প্রতীক বারদ্দের জন্য নির্ধারিত দিনে উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন পদে কামরুন্নেছা বেবী একমাত্র প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিধি মোতাবেক গণ বিজ্ঞপ্তি জারি করে কামরুন্নেছা বেবীকে বেসরকারিভাবে মহিলা চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষনা করেন। এখন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরূষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহনের পর নির্বাচিতদের নিয়ে একত্রে গেজেট প্রকাশিত হলেই কামরুনন্নেছা বেবী সরকারিভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। বিষয়টি রিটার্নিং অফিসার কার্যালয়ের স্টাফ অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসংগত-উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী অপরজন শাহীন আক্তার তার মনোনয়নপত্র গত ৬ মার্চ প্রত্যাহার করায় উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেছা বেবী একমাত্র প্রার্থী হয়ে যান। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া কামরুন্নেছা বেবী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়া পালং গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রহিম কন্ট্রাক্টরের গর্বিত কন্যা, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিনের সহধর্মিনী এবং বিশিষ্ট সাংবাদিক, আরটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের জেলা শাখার সক্রিয় সদস্য সাইফুর রহিম শাহিনের ছোট বোন। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাগলির বিল গ্রামের বাসিন্দা ৩ সন্তানের জননী কামরুন্নেছা বেবী’র বড় মেয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চতুর্থ সেমিষ্টারে পড়ুয়া। ছেলে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। কনিষ্ঠ মেয়ে কক্সবাজার কে.জি স্কুলে ৫ম শ্রেণীর ছাত্রী। কামরুন্নেছা বেবী বর্তমানে আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি। কামরুন্নেছা বেবী ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি আবদুর রহমান বদির সহধর্মীনি শাহীন আক্তারের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করেন। যার ফলশ্রুতিতে উখিয়া উপজেলার আওয়ামীলীগের তৃণমুলের ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৮১ ভোট পান। কামরুন্নেছা বেবী’র স্বামী আমিনুল হক আমিন আওয়ামীলীগের একজন কারা নির্যাতিত নেতা। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের টানা ৩ বার নির্বাচিত সাবেক মেম্বার। তিনি উখিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান সহ সভাপতি। কামরুন্নেছা বেবী’র ৫ ভাইবোনের মধ্যে তিনি ৩য়। মেঝ ভাই আরিফুর রহিম শামীম সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
প্রসংগত-উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও মনোনয়নপত্র দাখিলকারী ৪ জনের মধ্যে ৩ জন ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র পুরূষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer