প্রকাশিত: ২৩/০৫/২০২১ ৮:২২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও উখিয়া সরকারি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম চৌধূরী প্রকাশ ঠান্ডা মিয়া’র ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার ২৩মে। ২০০৪ সালের এই দিনে উখিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ নুরুল ইসলাম চৌধূরী প্রকাশ ঠান্ডা মিয়া সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।

নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিনা আক্তার চৌধুরী, উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরী’র পিতা। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর বড় ভাই এবং কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের শ্বশুর হচ্ছেন নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়া।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer