প্রকাশিত: ০৯/০১/২০১৯ ১:৫৮ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া।।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)।

আজ বুধবার (৯ জানুয়ারী) সকাল ৭.৪৫ টায় টেকনাফ পৌরসভার আলিয়াবাদে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

আজ বাদ এশা টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রফেসর ডাঃ রেজাউল করিমের পিতা।

মরহুমের মৃত্যুতে উখিয়া ও টেকনাফে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...