প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৪:২০ পিএম , আপডেট: ২৯/০৪/২০২০ ৯:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় ফের দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের এক যুবক (৪০) ও তার মেয়ে (১৪)। এ নিয়ে একই পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি লকডাউন ঘোষনা করেন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এর মধ্যে উখিয়ায় দুইজন। অপর জন কক্সবাজারে চকরিয়ায়। মোট ৯৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৪ জন।কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়াতে ৪ জন, চকরিয়াতে ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং রামুতে ১ জন। জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা রন্জন বড়ুয়া রাজন বলেন বুধবার ২৬জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুইজন পজিটিভ । তৎমধ্যে একজন পুরুষ ও
এক জন মেয়ে। তাদের কে রামু আইসোলেশন সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer