প্রকাশিত: ১৬/০২/২০২১ ৭:০৬ পিএম

উখিয়া উউপজেলায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, উখিয়ার শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা অগ্রণী ভূমিকা রাখবে। নুরুল ইসলাম চৌধুরী যেমন উখিয়ার শিক্ষার প্রসারে কাজ করে গেছেন তার সন্তানরা উখিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যা উখিয়ার জন্য ইতিবাচক ও কল্যানকর।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্টপোষক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম,
বক্তব্য রাখেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর,জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক মিলন বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ কন্ট্রাকটর ফরিদুল আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, মাস্টার কামাল উদ্দিন, মাস্টার নাছির,মাস্টার আশিষ বড়ুয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওওয়ার আলম শাহীন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ ও সঞ্চালনা করছেন মাস্টার মেধু কুমার বড়ুয়া সহ আরো অনেকে।

এসময় উত্তীর্ণ উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ তুলে দেন অতিথিবৃন্দ। উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে, যার মাধ্যমে গত ১৬ বছর উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী পেয়েছে মেধাবৃত্তি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer