প্রকাশিত: ১৪/০৩/২০১৮ ১:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার ও ইনানী থেকে মানবপাচার মামলার তিন আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৪ মার্চ) ভোরে র‌্যাব-৭ এর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আটক তিন আসামি টাঙ্গাইল সদর থানার ২০১৫ সালের ২৫ মার্চ ৩২ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আটকে র‌্যাব শুধুমাত্র সহযোগিতা করেছে।

এদের ব্যাপারে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

তবে স্থানীয়দের দেওয়া তথ্য মতে আটক তিন আসামি হলেন- রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার আশরাফ মিয়ার ছেলে মফিজ মিয়া ওরফে প্রকাশ মনছুর, ধোয়াপালং এলাকার আবদুল গফুর ও পেচারদ্বীপ এলাকার আবুল কালাম।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer