প্রকাশিত: ২৮/১২/২০২০ ৬:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ার সীমান্ত পয়েন্ট রেজুআমতলী এলাকা থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটক চারজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

আটকরা হলেন-কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পের এফ-৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ-১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ৭ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকের মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০) ও ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, কয়েকজন ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেন— এমন সংবাদে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারীঘাট এলাকায় ফাঁদ পাতে। রাত সাড়ে ৩টার দিকে চার ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশের আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটকের পর তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো এক লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...