প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৯:৪২ পিএম , আপডেট: ০৫/০২/২০১৭ ৯:৪৩ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুরে আটককৃতকে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের মূল্য ২৬ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, রবিবার ভোরে মরিচ্যা যৌথ চেকপোষ্ট এলাকায় একটি মোটর সাইকেল তল্লাশী চালিয়ে ইয়াবা সহ মোঃ আনছার আলী (২০) কে আটক করি। আটককৃত পাচারকারী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের ফখরুদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...