প্রকাশিত: ০১/০৫/২০২০ ৩:৪১ এএম
ফাইল ছবি

সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার চাল কেলেংকারীর রেশ কাটতে না কাটতেই এবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর একটি ফার্নিচারের দোকান থেকে ২২ বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাইনখালী রহমতের বিল রোডের বাজারে জনৈক আকতারের গুদাম থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক আকতারকে আটক করা হয়েছে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে উখিয়ার পালংখালীতে একটি চাল সিন্ডিকেট সরকারী চাল কিনে গুদামজাত করায় তৎপর রয়েছে । এদের জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য বেরিয়ে আসবে।

এ ব্যাপারে জানতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন,সাধারন জনগনের কাছ থেকে বেশ কয়েকটি সিন্ডিকেট কম দামে চাল কিনে গুদাম করে বলে অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে ইউএনও নিকারুজ্জামান, আমি ও টেক অফিসার সহ উক্ত ফার্নিচারের দোকান থেকে সরকারী ২২ বস্তা চাল জব্দ করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ২২বস্তা সরকারি চাল জব্দ করা হয়। যেহেতু সরকারী চাল দোকানে পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে মামলা করা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer