প্রকাশিত: ০৭/০২/২০২১ ১০:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
উখিয়ায় এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা বশির ( প্রকাশ গুরু বশির) সহ ৩ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

যার মামলা নং ১৪ তারিখ ৬/২/২০২১।

উখিয়া থানার অফিসার ইনচার্জ গাজী সালাহউদ্দিন (তদন্ত) জানান, এপিবিএন পুলিশের সাব ইন্সপেক্টর মোজাহেরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয় রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ বশির ও একই এলাকার আমীর হোসেনের পুত্র মোহাম্মদ ইব্রাহিম ও ডেইল পাড়া গ্রামের ছরুত আলমের পুত্র মোহাম্মদ হানিফ।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মধু ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোজাহেরুল ইসলাম নেতৃত্বে অন্যান্য সদস্যরা অভিযান ও তল্লাশি চালিয়ে সিএনজি ( কক্সবাজার থ ১১ -৭৮৭৫) গাড়িসহ ২০ হাজার ইয়াবা জব্দ করে। এ সময় ২ জন ইয়াবা কারবারি পালিয়ে গেলেও সিএনজি চালক ইব্রাহিমকে আটক করা হয়।

মাদক কারবারিরা মধুরছড়া – লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প সড়ক দিয়ে সিএনজি যোগে ইয়াবা পাচার করছিল।

অভিযানে নেতৃত্বদানকারী এপিবিএন পুলিশের সাব-ইন্সপেক্টর মুজাহিরুল ইসলাম জানান , আটক সিএনজি চালক ইব্রাহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম বশির ও হানিফ বলে সাক্ষ্য দেন। জব্দকৃত ইয়াবা পালিয়ে যাওয়া মাদক কারবারিরা সিএনজি যোগে পাচার করছিল।

এ ব্যাপারে ৩৫ (১) এর ১০ (গ ) ৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন এপিবিএন পুলিশ।

এদিকে উখিয়া থানার পুলিশ পলাতক আসামী ইয়াবা কারবারি বশির ও হানিফকে গ্রেপ্তার করতে সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়েছে বলে জানা গেছে

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer