প্রকাশিত: ২৯/০৯/২০২০ ৭:৩৬ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯’শ পিচ ইয়াবাসহ জাফর আলম (২০) নামে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।সে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা মোঃ হোসেনের পুত্র।এই তথ্যটি র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন কুতুপালং এলাকার বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে টেকনাফ-কক্সবাজার পাঁকা সড়কের উপড় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল দুপুর ২টার দিকে উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।পরে আটক ব্যক্তির সাথে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার ৯’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...