প্রকাশিত: ২১/০১/২০১৮ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুর বিল ফজল্লা ঘোনা নামক এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে উখিয়া বনবিভাগ।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জনগণ অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় মেম্বার নুরুল কবিরকে জানালে মেম্বার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকতা সাথে সাথে বনবিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাটালে বিট কর্মকর্তা আমির হোসেন গজনবি সহ অন্যান্য বনকর্মীরা সাপটি ধরে সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে উখিয়া রেন্জ অফিসে নিজে আসেন। উখিয়া রেন্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,ধৃত অজগর সাপটি ৯ হাত লম্বা(১৪ ফুট) ও সাপটির ওজন প্রায় ৩৪ কেজি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান জানান, আমি কক্সবাজার জেলা বিভাগীয় বন কর্মকতার সাথে কথা বলেছি, ধৃত অজগর সাপটি জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী ন্যাচারাল পার্কে অবমুক্ত করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer