প্রকাশিত: ১২/০৪/২০২১ ৯:০১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ১১ এপ্রিল ৪৬৫ জনের নমুনা টেস্ট করে ৭৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৩৯১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার শনাক্ত হওয়া ৭৪ জন করোনা রোগীর মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। করোনা শনাক্ত হওয়া বাকী ৬৮ জনের সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, রোহিঙ্গা শরনার্থী ১ জন। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন, রামু উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ১৩ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৩ জন এবং পেকুয়া উপজেলার ২ জন রোগী রয়েছে।

এনিয়ে, রোববার ১১ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৭ হাজার ১ শত ৫৫ জন। মোট আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রোগী ৩ হাজার ৫২৪ জন। যা মোট করোনা রোগীর প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ১০ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৮ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’২৬%।

এদিকে, গত ১০ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ১০৪ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬’১০%।আক্রান্তদের মধ্যে গত ১০ এপ্রিল পর্যন্ত হোম আইসোলেসনে রয়েছেন ৭০১ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ১৩৯ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৪৮ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ৪ জন, কক্সবাজার শহরের পশ্চিম বাহারছরা ফ্রেন্ডশিপ SARI হাসপাতালে রয়েছেন ১৫ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৬৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ৬ জন।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer