প্রকাশিত: ২৮/০৪/২০২১ ৮:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠির মাঝে ২ দিন ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

জানা গেছে, গত ২২ মার্চ তারিখে ভয়াবহ অগ্নিকান্ডে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবার এবং তৎসংলগ্ন পালংখালী ইউনিয়নের ১১১০টি পরিবার সহ মোট ১২৫০টি পরিবারের মাঝে ১৬পিস (আনুমানিক ২ কেজি) করে মুরগীর মাংস ও ২৬টি করে মুরগীর ডিম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ।

এ সময় উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাহাব উদ্দিন সরেজমিনে উপস্থিত থেকে খাদ্যের গুণগত মান যাচাই করেন এবং খাবারের মান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

বিতরণকৃত খাদ্যের গুণগতমান ঠিক আছে কিনা তা যাচাই করেছেন কক্সবাজার জেলার প্রাণী সম্পদ বিভাগ।

ওয়ার্ল্ড ভিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, আগামীকাল ২৯ এপ্রিল ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও বিতরণ কার্যক্রম চলবে। ইতিপুর্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মাঝে পরিধেয় বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বিতরণ করা হয়।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer