প্রকাশিত: ১৬/১১/২০২০ ২:২৩ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের শক্তি কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে দু’দিনব্যাপী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে৷

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়৷

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় এবং শক্তি কক্সবাজারের পরিচালনায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম দ্বীপাবলি (শ্যামা পূজা) উৎসব।

রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত থাকার পর থেকে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরে সন্তুষ্ট সনাতন ধর্মালম্বীরা।

এই ক্যাম্পে শক্তি কক্সবাজার প্রতিবছর অন্যতম পূজাগুলো পরিচালনা করে আসছে।

এবছর করোনা মহামারীতে এসেও স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন করতে পারায় ‍সন্তুষ্ট শরণার্থী শিবিরে আশ্রিত এসকল সনাতন ধর্মালম্বী।

বিকেলে সৈকতে প্রতিমা বিসর্জনের সময় হিন্দু রোহিঙ্গা নেতাদের মধ্যে- মিন্টু রুদ্র, বলরাম শিল, হ্নদয় শীল, সুমন্ত রুদ্র, মদুরাম পাল, জোৎসা বালা, রত্মা শীল, বিনয় বালা শীলা সহ অসংখ্য সনাতন ধর্মালম্বী এতে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer