প্রকাশিত: ২১/০৫/২০২২ ১১:২২ এএম

কক্সবাজারের উখিয়া ধুরুংখালী এলাকা থেকে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (২০ মে ২০২২) দুপুর ১টার দিকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল হলদিয়াপালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

এ সময় এজাহারভুক্ত হত্যা মামলার আসামী রামু উপজেলার ৩নং ওয়ার্ডের জমিরাকাটা এলাকার মৃত জালাল আহমেদ এর ছেলে আব্দুল জলিল (৪৫) কে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে রামু থানার মামলা নং-০৩/৬৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয় বলেও তিনি জানান

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer