প্রকাশিত: ২৫/০২/২০১৮ ২:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৯ এএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ায় হত্যাকান্ডের ১সপ্তাহ পার হলেও ঘটনাস্থল পরিদর্শন করেনি পুলিশ। এ ঘটনায় নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল খায়ের জানান,ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মারা যায় এবং চট্টগ্রামেই তার সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। রিপোর্ট হাতে আসলে এ্যাকশনে যাবে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, গত ১৬ বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বাড়ীতে ঢুকে নুর মহলকে ইট দিয়ে আঘাত করে। প্রচুর রক্তক্ষরণে হলে তাকে প্রথমে উখিয়া, পরবর্তীতে কক্সবাজার ও অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর পোস্টমর্টেম শেষে তাকে এলাকায় নিয়ে এসে ২০ ফেরুয়ারী দাফন করা হয়। এদিকে এই জঘন্য ঘটনা ঘটার ৮দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পরিদর্শনে যায়নি পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য, আত্নীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপার উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ব্যস্ততার কারণে দেরীতে এজাহার জমা দিয়েছে নিহতের পরিবার। তাই পুলিশেরও ঘটনাস্থলে যেতে দেরী হয়েছে। আজ ঘটনাস্থলে পুলিশ যাবে বলে জানান ওসি আবুল খায়ের।
এ ব্যাপারে পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলার পরামর্শ দেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer