প্রকাশিত: ০৫/০৪/২০১৮ ৫:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার   মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি পাজেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির চালক মো. জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬)। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মারা যান অপর আরোহী শাকের উদ্দিন (২৫)।

বৃহস্পতিবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরিফ (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহত জুবাইরুল রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার রফিক আহমদের ছেলে। এছাড়া শাকেরের বাড়ি মহেশখালী উপজেলার বড় বাজার এলাকায় বলে জানা গেছে।

জুবাইরুল ও শাকের দুজনই বন্ধু। মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক খাদ্য সংস্থা ডব্লিওএফপিতে চাকরি করতেন তারা। মোটরসাইকেলযোগে আরেক সহকর্মী আরিফসহ তারা তিনজন সেই চাকরির বকেয়া টাকা নিতে টেকনাফে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থার একটি পাজেরো গাড়ি বিপরীতমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুবাইরুল মারা যান। অপর দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পরই মারা যান শাকের।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান। তিনি জানান, একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক জুবাইরুল ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই আরোহীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে শাকেরও মারা যান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer