প্রকাশিত: ১২/০১/২০১৮ ৮:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার উপকূলীয় এলাকা ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বামী পরিত্যাক্ত ২ সন্তানের জননী ছালেহা বেগম (৩৬) এর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। সে সোনাইছড়ি গ্রামের মৃত নাছির উদ্দিন সওদাগরের মেয়ে। ঘটনাস্থল ঘুরে বেশ কয়েকজন গ্রামবাসির সাথে কথা বলা হলে তারা এব্যাপারে মূল খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ জানান, স্বামী পরিত্যাক্ত হওয়ার কারনে এলাকার কতিপয় ব্যক্তি ওই শিক্ষিকাকে নিয়মিত ভাবে উত্ত্যক্ত করে আসছিল। যে কারনে উক্ত শিক্ষিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাত ৪টার দিকে নিজ বসতবাড়ীতে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনার ব্যাপারে তিনি এখনো অবগত নন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer