প্রকাশিত: ০৮/০৯/২০১৭ ৩:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৩ পিএম

শহিদ রুবেল, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় কক্সবাজারগামী সিএনজি গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য থেমে নেই। ঈদ উৎসবের নামকে কেন্দ্র করে অঘোষিত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে একদিকে যাত্রীরা যেমন দুর্ভোগের স্বীকার হচ্ছে তেমনি প্রতিনিয়ত হাতাহাতির ঘটনাও ঘটছে।
জানা যায়, উখিয়া থেকে কক্সবাজার সিএনজি ভাড়া ৮০ টাকা, কোটবাজার, মরিচ্যা থেকে ৭০ এবং ৬০ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু ঈদের নামকে কেন্দ্র করে বুধবার রাত অবধি ভাড়া আদায় করা হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। অঘোষিত অতিরিক্ত ভাড়াকে করে যাত্রীরা চরম লাঞ্চনার স্বীকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করাতে সিএনজি চালক ও কোটবাজারের লাইনম্যান বেলালের সাথে হাতাহাতির ঘটনা ঘটে সাধারণ যাত্রী শরিফ মাহমুদ শাহজাদার সাথে। ভোক্তভোগী যাত্রী কোটবাজারের ব্যবসায়ী শরিফ মাহমুদ শাহজাদা জানান, কোটবাজার থেকে লিংক রোড়ের নির্ধারিত সিএনজি ভাড়া ৬০ টাকা হলেও ৯০টাকা দাবী করে সিএনজি চালক। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে সিএনজি চালক এবং কোটবাজারের সিএনজির লাইনম্যান বেলাল দুর্ব্যবহার করে বলে জানান তিনি।
কক্সবাজার কলেজের অনার্স পড়ুয়া ছাত্র রহিমুল্লাহ সাহেদ জানান, কলেজ বাস সংকটের কারণে অনেক সময় সিএনজি করে কলেজ যাতায়াত করতে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে চালকরা প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে।
উখিয়া থেকে কক্সবাজার গামী কিছু যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে ভাড়া আদায়ে কোন নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। অতিরিক্ত ভাড়া আদায় করেছেন অনেকটা জোর করেই। প্রশাসনের নীরবতা এ নৈরাজ্যে ছড়াচ্ছে উত্তাপ। মাঝখানে ভোগান্তি বাড়ছে সাধারণ জনগণের।
এই ব্যাপারে উখিয়া – কোটবাজার সিএনজি মালিক সমিতির সভাপতি রুহুল আমিন খান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। এর পরেও কোন চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে ।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer