প্রকাশিত: ২২/১১/২০১৭ ৪:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় সদর স্টেশন থেকে ১৬২৫পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। অভিযান চলাকালে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাসী করে ১ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলো উখিয়া টিএনটি কলেজ গেইট এলাকার মৃত জাফর আলমের পুত্র মোঃ জমির উদ্দিন (২৮), নোয়াখালী সেনবাগ কেশেরপাড় এলাকার মো: রুহুল আমিনের পুত্র মোঃ খায়রুল ইসলাম মানিক (২৩)। উদ্ধারকৃত মাদক সহ ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...