
শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশ-মিয়ানমার মধ্যকার রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বিপাক্ষিক চুক্তিতে স্বস্থি ফিরে এসেছে উখিয়া ও টেকনাফের ৫লক্ষাধিক স্থানীয় গ্রামবাসীর মাঝে। একই ভাবে মিয়ানমার জান্তা সরকার কর্তৃক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা উখিয়া-টেকনাফে অবস্থানকারী রোহিঙ্গারা ও এ চুক্তিতে বেজায় খুশী। এদিকে দ্বিপাক্ষিক চুক্তিকে স্বাগত জানিয়ে বুধবার রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা উখিয়ার বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করেছে। এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, পাশ^বর্তী দেশ মিয়ানমারের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল, এখনো আছে। তবে সম্প্রতি রোহিঙ্গা ইস্যূকে কেন্দ্র করে মিয়ানমারের সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝি রোহিঙ্গা প্রত্যাবাসনের মধ্য দিয়ে অবসান হবে। এই কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় বাস্তুচ্যূত রোহিঙ্গা নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তিতে আমি উভয় দেশকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি দু’দেশের বিদ্যমান সম্পর্ক যেন বজায় থাকে এজন্যে ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইনশৃংখলাবাহিনীকে আরো সংযত হওয়ার আহবান করছি। মিষ্টি বিতরণ কালে উপস্থিত ছিলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সহ-সভাপতি উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, সংগ্রাম কমিটির যুগ্ন সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, সংগ্রাম কমিটির অন্যতম সদস্য ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, সাংবাদিক শফিক আজাদ, হানিফ আজাদ প্রমূখ।


পাঠকের মতামত