প্রকাশিত: ১৪/১১/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নারীর হামলায় আরফা বেগম (৩৫) নামে এক বাংলাদেশি নারী গুরুতর আহত হয়েছেন। আহত আরফা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মোছাব্বরের ছেলে ছালামত উল্লাহ বান্টু রোহিঙ্গা নারী রাশেদা বেগমেকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ওই নারীকে দিয়ে অসামাজিক কর্মকাণ্ড শুরু করেন বান্টু। পার্শ্ববর্তী বদিউল আলম এসব অপকর্মের প্রতিবাদ করেন। এর জের ধরে আজ সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বড় কবর স্থানের পাশে বদিউলের গতিরোধ করেন বান্টু ও তার স্ত্রী রাশেদা। এই অবস্থা দেখে বদিউলকে বাঁচাতে তার স্ত্রী আরফা বেগম এগিয়ে আসলে তাকে কুপিয়ে আহত করে বান্টু ও রাশেদা। আরফা বেগমের মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আরফার স্বামী বদিউল আলম অভিযোগ করেন, রোহিঙ্গা নারী রাশেদাকে বিয়ের পর ছালামত উল্লাহ বান্টু তাকে নিয়ে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড শুরু করে। আমি প্রতিবাদ করায় তারা আমার স্ত্রীকে কুপিয়ে আহত করে।

তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনা সম্পর্কে তিনি এখনও অবগত নন। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...