প্রকাশিত: ২৫/০৪/২০১৮ ১২:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৩ এএম
পুলিশ চেকপোস্টে ঘেরাও করে রেখেছে উত্তেজিত জনতা।

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

ইউএনও-চেয়ারম্যানের মধ্যস্থতায় কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ সচল।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে উখিয়া নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন স্থানে বসানো হয় একটি চেকপোষ্ট। উক্ত চেকপোষ্টে বসানোর পর থেকে সাধারণ যাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানী এবং রোহিঙ্গাদের নিকট থেকে টাকা নিয়ে অবাধে বিচরণের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ চেকপোস্টে ঘেরাও করে রেখেছে উত্তেজিত জনতা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুপালং থেকে এক জানাযার নামাজ শেষে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু সহ বেশ কয়েকজন  গাড়ী যোগে উখিয়ার আসার পথে নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন চেকপোষ্টে পৌঁছলে গাড়ীটি গতিরোধ করে চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় তাদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্র দেখতে চান।

পুলিশের হয়রানির প্রতিবাদে সড়ক যোগাযোগ ১ ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল।

গাড়ীতে থাকা জেলা পরিষদ সদস্য সহ অন্যান্যরা কার্ড বাসায় রেখে এসেছে বলে জানালে দায়িত্বরত পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার  করে। ফলে উভয় পক্ষের বাক-বিতন্ডা লেগে যায়। তখন সাধারণ যাত্রী ও গাড়ী চালকের বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং চেকপোষ্ট ঘেরাও করে। এসময় দু’পাশ্বে শত শত যানবাহন আটকা পড়ে।

পরবর্তীতে দীর্ঘ ১ ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এবং উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিন্টলের মধ্যস্থতায় সড়ক যোগাযোগ সচল হয়।   এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, সামান্য ভুল বুঝাবুঝির কারনে ঘটনাটি সৃষ্টি হলেও পরে উভয়পক্ষের মধ্যস্থতায় তা সমাধান করা হয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...