উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৯/২০২২ ১২:১১ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে জাফর আলম নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ১৮ ও ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা কয়েক দুর্বৃত্তকে দেখে পরিচয় জানতে চান। এ সময় হঠাৎ তারা তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান জাফর আলম। আহত হয় আরও দুইজন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করেন তিনি।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে ক্যাম্প-৭ এ হালিম নামে এক রোহিঙ্গাকে দুর্বৃত্তরা পর পর তিন রাউন্ড গুলি করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...