প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার থেকে আসা অসহায় রোহিঙ্গাদের ত্রান লুটপাটে বাধা দেওয়ায় উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের বালুখালী জুমেরছড়া এলাকায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করেছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মংগলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য জুমেরছড়া এলাকায় এনজিও সংস্থা কতৃক বেশকিছু ত্রান। এসব ত্রান রোহিঙ্গাদের জন্য কয়েকটি বাড়ীতে মজুত করা হয়। রোহিঙ্গাদের জন্য ত্রান আসার খবর পেয়ে স্থানীয় বুজরুচ ও নুর আলমের নেতৃত্বের একদল সন্ত্রাসী ত্রান লুটপাটের চেষ্টা চালায়। অসহায় রোহিঙ্গাদের জন্য আসা ত্রান লুটপাটে বাধা হয়ে স্থানীয় জনগন। এ সময় সন্ত্রাসী কিরিচ,চাকু,লোহার রট দিয়ে জনতার উপর হামলা চালায়। এতে আহত হয় মৃত রমজান আলীর ছেলে আবদুল মজিদ (২৮), আবু বকরের ছেলে ছৈয়দ হোসেন(৩০), মোহাম্মদ আরমান সহ ৫ জন । এদের মধ্যে গুরুতর আহত আবদুল মজিদ ও ছৈয়দ হোসেনকে আশংকাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল মজিদের মাথায় কিরিচ দিয়ে কোপ দেওয়া হয়েছে। উখিয়া হাসপাতালে ভর্তি ছৈয়দ হোসেন জানান, মংগলবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজের দোকানে বসা ছিলাম,সন্ত্রাসীরা রোহিঙ্গাদের জন্য আসা ত্রান লুটপাটের চেষ্টা চালালে আমরা কয়েকজন মিলে বাধা দিই। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা ও দোকানে লুটপাট চালায়। আমার ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer