
উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার কোটবাজার ক্লাসপাড়া এলাকার মৃত্যু ছিদ্দিক আহমদের পুত্র আবদুল হককে গলায় ফাঁস দিয়ে ও এলোপাথারি পিটায়ে হত্যা চেষ্টা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা ।
গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ক্লাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে হত্যার উদ্দেশ্য দৃর্বৃক্তরা হামলা করেছে বলে পরিবারের দাবী। তাদের মতে, মৃত ভেবে দুর্বৃত্তরা আব্দুল হককে পার্শ্ববর্তী ঝুপড়ীতে পেলে দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় পথচারীরা উদ্ধার করে কোটবাজার অরজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে প্রেরণ করেন।
আহত আবদুল হক জানান, শুক্রবার সন্ধায় মুখোশধারী দুর্বৃত্তরা তার পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই গলায় ফাঁস লাগিয়ে এলোপাথারি পিটাতে থাকে। তাদের হামলায় পরে কি হয়েছে আমি জানিনা। পরে জানতে পারি পথচারীরা আমার আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।

পাঠকের মতামত