প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৯:০৭ এএম , আপডেট: ০৮/০৩/২০১৭ ৯:০৭ এএম

এস.আজাদ,চীপ রিপোর্টার, উখিয়া নিউজ ডটকম::

উখিয়া আদালত ভবন সংলগ্ন গ্রীনবার্ড কেজি স্কুলের ভবন থেকে একটি সুজুকি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চুরের দল। যার নং-কক্স-ল-১১-৩২০৭। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সকালে। এ ঘটনায় গাড়ির মালিক শাহনেওয়াজ চৌধুরী বাদী হয়ে সন্দেহজনক ২জনকে আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী ও তাঁর ছেলে শাহনেওয়াজ চৌধুরীসহ স্বপরিবার বছর খানেক আগে উখিয়াস্থ আদালত ভবনের পার্শ্বে গ্রীনবার্ড কেজি স্কুল ভবনের ২য় তলায় নিজ বাসায় বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় শাহনেওয়াজ তাঁর ব্যবসা-বাণিজ্য সেরে বাড়িতে চলে যায়। ভবনের নিচ তলায় মোটর সাইকেলটি রাখে। সকালে উঠে দেখে গাড়ীটি নাই। তবে ওইদিন রাত সাড়ে ৩টার সময় তাঁর বাসার সামনে আবুল বশর (১৮) ও নুরুল বশর(২৩) নামের ২জন বখাটে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় একজন ব্যক্তি। এ নিয়ে মোটরসাইকেলের মালিক শাহনেওয়াজ চৌধুরী বাদী হয়ে ওই ২জনকে আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন অভিযোগ আমার নজরে আসেনি যদি আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer