প্রকাশিত: ২০/০২/২০১৮ ১০:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২১ এএম

উখিয়া নিউজ ডটকম::

নম্বরবিহীন মোটরসাইকেলের তেলের ট্যাংকে করে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তির নাম হেলাল (২৫)। আজ মঙ্গলবার বেলা একটার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস এলাকা থেকে  ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

আটক হেলালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার ছরম্বা মজিদিয়ার হাট এলাকায়।

এ ব্যাপারে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান নিয়ে নম্বরবিহীন একটি পালসার মোটরসাইকেল উখিয়ার দিকে আসছে। ওই তথ্যর সূত্র ধরে, আজ বালুখালী কাস্টমস এলাকায় হাইওয়ে পুলিশের কড়া নজরদারি রাখা হয়। দুপুরের দিকে মোটরসাইকেলটি বালুখালী কাস্টমস এলাকায় পৌঁছালে সংকেত দিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় বিশেষ কৌশলে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক হেলাল পুলিশকে জানান, টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে মোটরসাইকেলটি একজন যুবক তাঁকে বুঝিয়ে দেন। ইয়াবার ব্যাপারে তিনি কিছু জানতেন না। নতুন কেনা মোটরসাইকেলটি লোহাগাড়ায় পৌঁছে দিলে তাঁকে আট হাজার টাকা দেওয়া হবে-এমন চুক্তি হয় এক ব্যক্তির সঙ্গে। তবে ওই ব্যক্তির নাম বা ঠিকানা কিছুই জানেন না তিনি।

এসআই রাজেস বড়ুয়া আরো বলেন, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার যুবককে উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer