প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৭ এএম

বার্তা পরিবেশক::

কক্সবাজারের উখিয়ায় আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য “প্রয়াত: ভদন্ত রেবতপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া” অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন।

উখিয়ার পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারের প্রয়াত: অধ্যক্ষের শেষকৃত্য অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতায় বেশি দরকার।

২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২টার দিকে অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সভাস্থল পরিদর্শনকালে তিনি নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়াত: রেবতপ্রিয় মহাথের’র সংরক্ষিত মৃতদেহ দর্শন করেন।

সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, কক্সবাজারের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার এম. শহীদুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, অফিসার ইনচার্জ (তদন্ত) মাকসুদুল আলম, এসআই প্রিয়তোষ চৌধুরী।

উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সমন্বয় প্রভাষক প্লাবন বড়–য়া, অর্থ সম্পাদক অনিল বড়–য়া, প্রকাশনা সম্পাদক শিক্ষক মেধু কুমার বড়–য়া, স্বেচ্ছাসেবক প্রধান শীলানন্দ বড়–য়া টিটু, রূপন বড়–য়া, অরিষ্ট বড়–য়া প্রমুখ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...