প্রকাশিত: ১৯/০৯/২০২০ ২:৪১ পিএম
নিহত রায়হান (২৭)

ডেস্ক রিপোর্ট ::

নিহত রায়হান (২৭)

কক্সবাজারের উখিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান (২৭) মৃত নুরুল কবিরের ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বড ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গার কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই রিপন (৪২) আচমকা কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে (২৭) কে এলোপাতাড়ি কোপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখার সময় উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer