প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ৭:০৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দুইটি শিশুসহ বৌদ্ধ সম্প্রদায়ের চারজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের চিহ্নিতপূর্বক দ্রুত গ্রেপ্তারের দাবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ককসবাজার পৌরসভা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রস্টের ট্রাস্টি প্রিয়তোষ শর্মা চন্দন। বক্তৃতা করেন সাবেক সাংসদ এ্যাথিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, ট্রাস্টি ডালিম বড়ুয়া ও দীপংকর বড়ুয়া পিন্টু,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ,ঐক্য পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মংথেলা,ডা.চন্দন কান্তি দাশ,বংকিম বড়ুয়া,বাবুল বড়ুয়া,এড.স্বপন কান্তি দাশ,মৃদু বড়ুয়া, জেমসেন বড়ুয়া প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করেন,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা,সহর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ,জেলা জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু,ঐক্য পরিষদের কোষাধক্ষ্য স্বপন গুহ,শারদীয় প্রকাশনা পরিষদের সম্পাদক চঞ্চল দাশগুপ্ত, রিষি কোষাই চেয়ারম্যান বাবুল বড়ুয়া,হিন্দু মহাজোটের আহব্বায়ক বাবুল তালুকদার,সদর ঐক্য পরিষদের সহসভাপতি বলরাম দাশ,সা: সম্পাদক অজয় আচার্য্য,বৌদ্ধ যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি সোহেল বড়ুয়া,বুড্ডিষ্ট ফেডারেশনের সা: সম্পাদক বংকিম বড়ুয়া,ছাত্র ঐক্যের আহব্বায়ক সজল দাশ,ঐক্য পরিষদের পৌর সভাপতি কিশোর বড়ুয়া,সা:সম্পাদক সাগর পাল,ঐক্য পরিষদের চকরিয়া সা: সম্পাদক সৌরভ দাশ প্রমুখ।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...