প্রকাশিত: ০৮/০৫/২০২১ ১১:১৫ পিএম

অাজিজুল হক রানা::
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১যুবককে অাটক করেছে র‌্যাব-৭।

অাটককৃত যুবক উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার
সৈয়দ হোছনের ছেলে অাব্দুল কাদের(২১)।

০৮ মে ২০২১ ইং বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (২১)কে ২৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে, যার অানুমানিক মুল্য ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী অাব্দুল কাদের দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer