প্রকাশিত: ১০/০২/২০১৮ ৫:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে উখিয়ায় বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল মরিচ্যাবাজার থেকে অরম্ভ হয়ে বিভিন্ন সড়ক, উপ-সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সেখানে অবৈধ আওয়ামী লীগ সরকারের বিচারের নামে প্রহসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে তাদের নেত্রীকে জেলে আটকানো হয়েছে। খালেদা জিয়ার গায়ে দুর্নীতির কালিমা লাগানোর চেষ্টা করেছে সরকার। তা সফল হবেনা। অবিলম্বে তাদের নেত্রী জেলমুক্ত হয়ে সাধারণ মানুষের কাতারে ফিরবেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনে সরকারের জুলুম, নির্যাতনের জবাব দেওয়া হবে বলে জানান।
সমাবেশে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী এবং বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer