
ফারুক আহমদ, উখিয়া ::
বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও সচেতনতা মূলক প্রচার পত্র ও লিফলেট বিতরণ হয়। এ ছাড়াও কর্মসূচির মধ্যে ছিল উখিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃ বিভাগ, অন্তঃ বিভাগে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার নির্ণয় হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ডায়াবেটিকস সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার , ডা. মহিউদ্দীন মহিন।
এ সময় মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. এহেচান উল্লাহ সিকদার সহ হাসপাতালের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স , মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা , কর্মচারীবৃন্দ এবং সহযোগী সংস্থা এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ডায়াবেটিকস রোগ প্রতিরোধে পরিমিত খাবার খাদ্যভ্যাস ও ব্যায়াম সহ স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
এদিকে জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

পাঠকের মতামত