মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১১/১০/২০২২ ১০:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিন বিভাগের অভিযানে ধান চাষে বিদ্যুৎ তার দিয়ে হাতিমারার ফাঁদ বসানো বনবিভাগের আনুমানিক পাঁচ একর জায়গা উচ্ছেদ করা হয়েছে৷

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়৷

রেঞ্জ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত ভূমিদস্যু রাজাপালং ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ জাহানের নেতৃত্ব একটি সিন্ডিকেট হরিণমারা এলাকায় আশেপাশে বনবিভাগের জায়গা জবরদখল করে বিক্রি, অবৈধ বালু উত্তলন, পাহাড়কাটা সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দৌছড়ি বিটের জৌগিরশার কাটা এলাকায় অভিযান চালিয়ে ধান চাষের চারপাশে বিদ্যুৎ তার দিয়ে হাতিমারার ফাঁদ বসানো বিদ্যুৎ তার, পরিত্যক্ত একটি ঘর, বিদ্যুৎ বিছিন্ন, বনবিভাগের জায়গায় জবরদখল করে ঘেরাও দেওয়া উচ্ছেদ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, দৌছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র, সদর বিট কর্মকর্তা বজলুল রশিদ, থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু সহ অনেকেই৷

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...