প্রকাশিত: ২৮/০৪/২০২০ ৬:৫৭ পিএম , আপডেট: ২৮/০৪/২০২০ ৭:০০ পিএম

বিশ্ব মহারী করোনা ভাইরাসের কারণে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তার মধ্যে ঢাকা ও গাইবান্ধা থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন নামে দুই এনজিও কর্মকর্তা ঘুরাঘুরি করছিলেন উখিয়ার কোটবাজারে। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কর্মকর্তা শহিদুল ইসলাম ও অপরজন তার সহকারী বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, করোনা সক্রমণ ঠেকাতে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা তা না মেনে অফিস খোলা রেখে যার দিকে ঘুরে বেড়াচ্ছিল। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে জেল দেয়া হয়েছে। পাশাপাশি তাদের অফিসকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...