প্রকাশিত: ০৪/১০/২০২০ ৬:১৬ এএম

উখিয়া নিউজ ডকম::
কক্সবাজার জেলার উখিয়া রাজাপালং ইউপিস্থ কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত হল আইয়ুব খান (২০) (রোহিঙ্গা), পিতা-আবদুল হাই, মাতা-হামিদা বেগম, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ১/ড, ব্লক- ঈ৪, লম্বাশিয়া হেড মাঝি-আয়াতুল্লাহ।

র‍্যাবের তথ্যসূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া রাজাপালং ইউপিস্থ কুতুপালং বুড়ির ঘর শাহপরি হাইওয়ে পুলিশ ফাড়ি কুমিল্লা রিজিয়নের ডাম্পিং ষ্টেশনের সামনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল (৩ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে
আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং তার আচরন সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশী করে হাতে নাতে বিশ হাজার (২০,০০০) পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা প্রায়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া অফিসার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...