প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৮:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫২ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম:;

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাগানপাড়া এলাকায় অনুষ্টিত আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্ণামেন্টের প্রীতি ম্যাচে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মদ্যপ অবস্থায় এসে চলন্ত খেলার হামলা চালিয়ে রেফারি সহ ৪জনকে গুরুতর আহত করেছে। আহতরা বর্তমানে উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে মদ্যপ হামলাকারীরা প্রকাশ্যে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে আহতরা জানিয়েছেন।

আহত খেলার রেফারি (পরিচালক) মোঃ সোহেল জানান, স্থানীয় মদ্যপায়ী রেজাউল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ জাহিদ ও মোঃ বেলাল পাশর্^বর্তী এক বাড়ী থেকে মদ খেয়ে আমাদের ফুটবল খেলায় এসে খেলার বন্ধ করতে বলে। কি কারণ জানতে চাইলে উক্ত মদ্যপায়ীরা আমাদের উপর হামলা চালালে মোঃ ছৈয়দ নুর, শাহাব উদ্দিন, ওবায়দুল হক কামাল আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় খেলায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অশান্ত পরিবেশকে শান্ত করে। কিন্তু মদ্যপায়ী উশৃংখল দুর্বৃত্তরা উল্টো আমাদের নামে বিভিন্ন মিডিয়া সংবাদ পরিবেশন করে মান ক্ষুন্ন করেছে। এ নিয়ে স্থানীয় ক্রীড়া প্রেমিরা প্রশাসনের প্রতি মদ্যপায়ী দুর্বৃত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer