প্রকাশিত: ২৬/১১/২০১৭ ৩:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ২টা ৫৫ মিনিটে ইনানী সৈকত এলাকায় সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণ করে। বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারটি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

উখিয়ার ইনানীর হেলিপ্যাডে অবতরণের পর উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা দেন। দুইদিনের সফরে (রোববার) রাষ্ট্রপতি কক্সবাজার এসেছেন।

তিনি বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সন্ধ্যায় বাংলাদেশ নেভির আয়োজনে ‘আইওএনস মাল্টিলাটেরাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স) অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, অভ্যর্থনার পর রাষ্ট্রপতি তারকা হোটেল রয়েল টিউলপে সাময়িক বিশ্রাম নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে সড়ক পথে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ওখানে ডি-৫ ব্লক পরিদর্শন শেষে শরণার্থী শিবির ও সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন রাষ্ট্রপতি।

এরপর রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে বিকেল ৫ টায় পুনরায় হোটেলে ফিরে আসবেন। সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত নৌবাহিনীর প্রতিনিধি সম্মেলন ‘আইওএনস মাল্টিলাটেরাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স) উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

পর্যবেক্ষক দেশসহ ৩৬ দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সোমবার বিকেল ৪টায় ইনানী থেকে আবারও হেলিকপ্টারযোগে ঢাকা ফিরে যাবেন তিনি।

রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এটি তার দ্বিতীয়বারের মতো কক্সবাজার সফর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে দরিয়া নগর কক্সবাজারকে। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...