প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উখিয়া ইমরান হোসাইন সজিব।

সভায় হাট-বাজার ইজারার সরকারি টাকা অনাদায়কারী ইজারাদার, অতিরিক্ত টোল আদায়কারী ইজারাদার, সরকার নির্ধারিত টোলের সাইনবোর্ডে না টাঙানো ইজারাদার, হাটবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনে ইজারা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

SPONSORED CONTENT
Mgid
Mgid
এইছাড়াও অবৈধ ডাম্পার মালিক, ড্রাইভার এবং পাহাড় থেকে অবৈধ উপায়ে মাটি কাটার সাথে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ প্রদান করা হয়। এইসময় সভায় বিভিন্ন জনবান্ধন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, ওসি ( তদন্ত ) গাজী সালাহউদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উখিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জকে সঞ্জুর মোরশেদকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer