প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:৪৫ এএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে বখাটেদের উৎপাত আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বখাটেরা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের আশে পাশে অবস্থান করে মেয়েদের উত্যক্ত করছে বলে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উখিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফলিয়াপাড়ার মামুন (২২) ও রাজাপালংয়ের হুমায়ুন (২০) নামের ২ বখাটেকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমান করেছে।
এর আগে উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেয়েদের ছবি ধারণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ব সোনারপাড়া গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোবাশ্বেরকে আটক করে এক মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিনের প্রতীক্ষিত স্পর্শ কাতর এ পরীক্ষায় বখাটেদের ইভটিজিং সহ মেয়েদের লক্ষ্য করে কুটুক্তি প্রভৃতি ঘটনা নিয়ে পরীক্ষার্থীদের মানসিক দুচিন্তার কারণ হয়ে উঠে। যার ফলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। সচেতন অভিভাবক মহল পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকে সাদুবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer