প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৮:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩২ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় রোহিঙ্গা নেতা ইউসুফ হত্যাকা-ে জড়িত মহিবুল্লাহ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ৩১নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতা বশির আহমদ। এ সময় তার কাছ থেকে একটি কিরিচ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউসুফ হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।
গত ২০ জানুয়ারি থাইংখালী তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মাঝি মোহাম্মদ ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। গত ২৪ জানুয়ারি এই হত্যাকা-ে জড়িত নূর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিমকে (১৬) কিরিচসহ গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, হত্যাকা-ের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer