প্রকাশিত: ০৫/০৫/২০২১ ৩:০০ পিএম , আপডেট: ০৫/০৫/২০২১ ৩:০০ পিএম

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
ঈদকে সামনে রেখে উখিয়া-কোর্টবাজারের শপিংমলগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। শপিংমল ও বিপণিবিতানে ছুটছে উচ্চবিত্ত, মধ‌্যবিত্ত, নিম্নবিত্তও। ধনী-গরিব নির্বিশেষে সব স্তরের ক্রেতা সমাগম দেখা মিলছে শপিংমল গুলোতে। এমনকি ফুটপাতেও ক্রেতাদের ভিড়জমাতে দেখা গেছে।

উখিয়া উপজেলার সদর, জিএম মার্কেট,একরাম মার্কেট, ও কোর্টবাজারের চৌধুরী মার্কেট, এন আলম মার্কেট, আরব সিটি সেন্টারসহ ছোট বড় শপিংমল গুলো ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে দোকানে গাদাগাদি করে ঈদের কেনাকাটায় ব্যাস্ত হয়ে পড়েছে ক্রেতারা। বলতে গেলে দোকানিরা কোনো স্বাস্থ্যবিধি মানছেন না। এমনকি তাদের ক্রেতারাও না। বরং ক্রেতারা গা-ঘেঁষাঘেঁষি দাঁড়িয়ে কেনাকাটা করছেন ।ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের চিত্র ও এমনটায় দেখা যায়।

চৌধুরী মার্কেটের এক দোকানদারদের মুখে মাস্ক নেই। ‘স্বাস্থ্যবিধি মানছেন না কেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি কিভাবে মানবো? এখানে মোড়ে মোড়ে ভিড়। যেখানে তাকাবেন, সেখানেই মানুষের জটলা। এখন কে মাস্ক পরছে, কে পরছে না, আপনি কী করে খেয়াল রাখবেন?

একই গলিতে আরেক দোকানের তিন কর্মচারী ক্রেতাদের কাপড় বিক্রির সময় তাদের মুখে মাস্ক না থাকায় জিজ্ঞেস করা হলে,, এক কর্মচারী বলে উঠে, মুখে মাস্ক নিয়ে কাস্টমারের সাথে বেশিক্ষন সময় কথা বলতে বিরক্তবোধ হয়। আর গরমে অসয্যকর লাগে কাস্টমার ও কথা ঠিকভাবে বুঝে উঠতে পারে না তাই মাস্ক পড়িনা, এরকম বলার সাথে সাথে আরেক কর্মচারী চোখের ইশারায় তাকে মাস্ক পড়ার ইজ্ঞিত দিতেও দেখা যায়।

কোর্টবাজারের বাজার কমিটির সভাপতি বলেন, আমরা যতটুকু পারি দোকানদার সহ ক্রেতাদের অবগত করেই যাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করতে কিন্তু অনেকে মানলেও অনেকেই তা মানছে না। তারপরও ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নির্দেশনা রয়েছে উখিয়ার সকল শপিংমল গুলোতে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে দুরত্ব বজায় রেখে ঈদের কেনাকাটা করার জন্য কিন্তু কে শুনে কার কথা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিটি শপিংমলে চলছে মানুষের ভিড়, গাদাগাদি করে দোকানে জমজমাট কেনাকাটা। নেই কোন স্বাস্থ্যবিধির বালাই।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer