প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৮:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৬ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার রুমখাঁ বাজার পাড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত ঘটনায় সষস্ত্র ডাকাতের প্রহারে গুরুতর আহত নুর মহল চৌধুরী (৫৫) নামের মহিলা চট্রগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরহুম হাজী নুরুল কবিরের স্ত্রী সোমবার ১৯ ফেব্রয়ারী বিকেলে আইসিওতে মারা যান বলে জানান ভাতিজা আজম । তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
গ্রামবাসীরা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে এক দল ডাকাত বাড়ীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল ও স্বর্নালংকার লুটপাট চালায়। এ সময় ঘরের গৃহকর্ত্রী নুর মহল চৌধূরী বাধাঁ প্রদান করলে ডাকাত দলের সদস্যরা তাকে বেদড়ক প্রহার করে। এক পর্যায়ে তিনি ডাকাতদেরকে ছিনে ফেলায় ডাকাত দল তার উপর অমানুষিক নির্যাতন সহ মাথায় প্রচন্ড আঘাত করে ।
নিকটতম আত্মীয় জাবেদ চৌধুরী সাংবাদিকদের বলেন ডাকাতি সংঘটিত সময় বাড়ীতে কোন পুরুষ ছিলনা। এ সুয়োগে চিহিৃত ডাকাত দল ডাকাতি কালে আমার ফুফু নুর মহল চৌধুরীর গলায় স্বর্নের হার কেড়ে নেওয়ার সময় তিনি বাধাঁ দেওয়ার চেষ্টা করে। ডাকাত দল এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় উপযুপরি আঘাত করলে তিনি মাটিতে ডুলে পড়ে যায়। ইটের আঘাতে মাথা রক্তাত্ব হয়ে মারাত্মক জখম হয়। চিৎকারে পার্শ্ববতী লোক জন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় চট্রগ্রামে একটি ক্লিলিকে ভর্তি করে। ৩দিন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় নুর মহল চৌধূরী মারা যান। ৪ ছেলে ও ১ মেয়ের জননী তিনি।
এলাকাবাসী হত্যার ঘটনায় জড়িত ডাকাতদেরকে খুজেঁ বের করে গ্রেপ্তার সহ দৃষ্টান্ত মুলক শান্তি দাবী করেছেন পুলিশের নিকট ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer